
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনের অংশ হিসেবে সুনামগঞ্জে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই কর্মসূচি সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পলাতকের বংশধর’ আখ্যায়িত করে এমপি কয়ছর আহমেদ বলেন, বাংলাদেশে যখনই সংকট দেখা দেয়, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আবির্ভাব ঘটে। তিনি বলেন, ২৫শে মার্চের গণহত্যার পর ২৬শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে পতাকা ছিনিয়ে আনেন। ৭৫-এর সিপাহি-জনতার বিপ্লবের সময়ও তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল। এছাড়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে তাঁর পতন নিশ্চিত করেছেন তারেক রহমান বলে তিনি উল্লেখ করেন। গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন আন্দোলন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে তাঁর পতন ঘটিয়েছেন তারেক রহমান। শুধু ঘোষণা দিয়েই তিনি থামেননি, সশরীরে যুদ্ধ করে লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন প্রসঙ্গে এমপি কয়ছর বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁর বাবা ও ছেলেও একইভাবে পালিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, ‘ওরা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবে না।’ তিনি গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে জানান, নির্বাচনে দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানকে ম্যান্ডেট দিয়েছে। বর্তমানে তারেক রহমানই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার রাজনৈতিক দর্শন হলো—‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’।” ৫ আগস্টের পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, তাঁর বাবাও সেভাবে পালিয়েছিলেন, তাঁর ছেলেও পালিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এবং পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ উপস্থিত ছিলেন। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক ইমরান হোসেন চৌধুরী। সভায় জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং সমাজসেবা উপপরিচালক নিবাস রঞ্জন দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 























