সৌদি আরবে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই

নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথে চলাচলে বিঘ্ন দীর্ঘায়িত হচ্ছে। এরই অংশ হিসেবে ফ্লাইদুবাই এবং ইতিহাদ এয়ারওয়েজ তাদের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে। তবে এর বিপরীতে কিছু রুটে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছে এমিরেটস ও ইতিহাদ।

রাশিয়া ট্যুরিজম নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতিহাদ এয়ারওয়েজ তাদের রিয়াদ ও দাম্মাম রুটে যাত্রী ও কার্গো ফ্লাইট ১৯ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। যদিও আগে নভেম্বরের শুরুর দিকে ফ্লাইট চালুর আশা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিহাদ জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। এর মধ্যে ইওয়াই-৬০১ ও ইওয়াই-৬০৩ এবং ফিরতি ইওয়াই-৬০২ ও ইওয়াই-৬০৪ ফ্লাইট ৬ নভেম্বর থেকে চালু করা হয়েছে। এয়ারলাইনসটি জানিয়েছে, জেদ্দাগামী অন্যান্য ফ্লাইটও সচল রয়েছে, তবে যাত্রীদের নিয়মিত ফ্লাইট নম্বর যাচাই করে নিতে বলা হয়েছে। ৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে রাশিয়া ট্যুরিজম নিউজ জানিয়েছে, ইতিহাদ আবুধাবি থেকে রিয়াদ ও দাম্মাম রুটে যাত্রী ও কার্গো ফ্লাইট ১৯ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে।

অন্যদিকে, দুবাই থেকে রিয়াদ ও আভা রুটে ফ্লাইদুবাই তাদের ফ্লাইট বাতিলের সময় ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করেছে। ৬ নভেম্বর এয়ারলাইনসটির মুখপাত্র জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে সময়সূচিতে আরও পরিবর্তন আসতে পারে। বর্তমানে তাদের বুকিং ব্যবস্থায় ১৭ নভেম্বর থেকে রিয়াদ ও আভা রুটের টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া দাম্মাম রুটে ১০ নভেম্বর থেকে টিকিট বুকিং করা যাচ্ছে। জেদ্দা, মদিনা, কাসিম, হাইল ও তাবুকের মতো গন্তব্যগুলোতে ইতোমধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ নভেম্বর থেকে দুবাই-রিয়াদ ও দুবাই-দাম্মাম রুটে পুনরায় যাত্রীবাহী ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের। জেদ্দা রুটে অবশ্য ৩০ অক্টোবর থেকেই আংশিক ফ্লাইট চলাচল করছে। তবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালু হলেও এখনো কিছু রুটে বিধিনিষেধ বহাল রয়েছে। এয়ার আরাবিয়াসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসও সৌদি আরবের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইট বাতিল বা শিডিউল পরিবর্তনের ক্ষেত্রে অর্থ ফেরত ও যাত্রী সহায়তার বিষয়টি এয়ারলাইনসগুলোর নিজস্ব নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

সৌদি আরবে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই

আপলোডের সময় : 05:22:23 pm, Sunday, 8 November 2026