ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভের প্রভাব এখন ইউরোপের ৩০ দেশে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং আবাসনসংকটসহ বিভিন্ন সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া আন্দোলনের প্রভাব এখন পুরো ইউরোপজুড়ে। বর্তমানে মহাদেশটির অন্তত ৩০টি দেশে বিক্ষোভ ও সংঘাতের মতো ঘটনা ঘটছে। তবে এই অস্থিরতার কেন্দ্রবিন্দু এখনো ফ্রান্স। এসিএলইডির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে ১০০ জনের বেশি অংশগ্রহণকারী নিয়ে প্রায় ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা রেকর্ড করা হয়েছে। বড় আন্দোলনের ক্ষেত্রে তা ৩৬ দিন পর্যন্ত গড়ায়। আগের আন্দোলনগুলোর ক্ষেত্রে এ হার ছিল গড়ে মাত্র ১ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে নাহেল মেরজুকের মৃত্যুর পর সংঘটিত সহিংসতা ছাড়া আর কোনো আন্দোলনে এত বেশি দাঙ্গার ঘটনা রেকর্ড করা হয়নি।

ফ্রান্সের অভ্যন্তরীণ এই পরিস্থিতির বিস্তার এখন ইউরোপের অন্য প্রান্তেও অনুভূত হচ্ছে। এসিএলইডির একই সময়সীমার পরিসংখ্যান অনুযায়ী, সমগ্র ইউরোপজুড়ে এমন বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি ঘটনার তথ্য পাওয়া গেছে। যদিও এসব দেশের বিক্ষোভ ফ্রান্সের মতো তীব্র আকার ধারণ করেনি, তবে সামগ্রিকভাবে ইউরোপের বিভিন্ন দেশে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের ইউরোপীয় ইউনিয়নের আইন ও নীতিবিষয়ক অধ্যাপক আলবার্তো আলেমান্নো জানান, ফ্রান্স এই আন্দোলনের মূল কেন্দ্র হলেও এর প্রভাব এখন সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশগুলোতেও লক্ষণীয় হয়ে উঠছে। স্পেনে অক্টোবরের শুরুতে হাজারো মানুষ আবাসনসংকটের প্রতিবাদে রাস্তায় নামেন। দেশটির পার্লামেন্টে ২ অক্টোবর জরুরি আবাসনসংক্রান্ত দুটি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর এই আন্দোলন নতুন মাত্রা পায় এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সংখ্যালঘু সরকারের জন্য বড় রাজনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।

ইতালিতেও একই ধরনের সংকটের বিরুদ্ধে জনরোষ দেখা দিয়েছে। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় ও আবাসনের উচ্চমূল্যের প্রতিবাদে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পর্তুগালের বিভিন্ন শহরেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কম মজুরির প্রতিবাদে হাজারো মানুষ রাজপথে নেমে নিজেদের দাবি তুলে ধরেছেন।

ফ্রান্সের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, গত দেড় মাসে সেখানে দাঙ্গা ও বিক্ষোভের ঘটনা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে।

এসিএলইডির প্রধান নির্বাহী ক্লিওনাধ র‍্যালি জানান, সাধারণত ফ্রান্সে প্রতিদিন গড়ে ২০ দশমিক ৫টি বিক্ষোভের ঘটনা ঘটলেও, চলমান আন্দোলনের সময় তা ৬৬টিতে পৌঁছেছে। এসিএলইডির প্রধান নির্বাহী ক্লিওনাধ র‍্যালি ১৯ অক্টোবর বলেন, গত পাঁচ বছরে ফ্রান্সে প্রতিদিন গড়ে ২০ দশমিক ৫টি বিক্ষোভের ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি।

আন্দোলনের স্থায়িত্ব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে একটি বিক্ষোভ ২০ দিন স্থায়ী হলেও এবারের আন্দোলন ৪৫ দিন পেরিয়ে গেছে। তিনি আরও জানান, মোট ঘটনার প্রায় ২৪ দশমিক ২ শতাংশই দাঙ্গা হিসেবে চিহ্নিত হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেশি।

আন্দোলনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন ১ লাখ ৪৬ হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৪৬ হাজার, তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, দেশজুড়ে এই সংখ্যা ২ লাখ ৫০ হাজার এবং প্যারিসে ৭৫ হাজার। এর আগে ১৭ অক্টোবরও দেশটিতে ৫ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি এই অস্থিরতার সূত্রপাত। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকের অভাব এবং জরাজীর্ণ শিক্ষা ভবনের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামেন। পরে এর সঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানির উচ্চমূল্যের মতো ইস্যুগুলো যুক্ত হয়। শ্রমিক ইউনিয়ন এবং ‘ইয়েলো ভেস্ট’ কর্মীরাও আন্দোলনে যোগ দেন। বড় শহরগুলোতে পুলিশের উপস্থিতিও ছিল নজিরবিহীন। শনিবারের বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৭০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে রয়েছে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া আবাসনব্যয়।

পুলিশের কর্মকাণ্ড ও অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টিও বর্তমানে বড় সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২৮ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের চারজন বিশেষজ্ঞ এক বিবৃতিতে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। তাঁদের মতে, বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গ্রেপ্তার ও আটক করার ঘটনা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পরিপন্থী। লিলে শহরে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটিও পুলিশের কঠোর অবস্থানের সমালোচনাকে আরও জোরালো করেছে। প্যারিসে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটা করা হয়। ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিওঁর কেন্দ্রীয় এলাকায় সড়ক অবরোধ করা শত শত মানুষের ওপরও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এ ধরনের পদক্ষেপ বিক্ষোভকারীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় বাধা সৃষ্টি করছে।

দেশজুড়ে চলমান এই বিক্ষোভে ভাঙচুর ও লুটপাটের মতো কিছু সহিংস ঘটনাও ঘটেছে। তবে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে এখনো কোনো কার্যকর সমাধানের পথ তৈরি হয়নি। আবাসন, মজুরি এবং শিক্ষা খাতে সরকারি বিনিয়োগের অভাবই ইউরোপজুড়ে এই অসন্তোষের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভের প্রভাব এখন ইউরোপের ৩০ দেশে

আপলোডের সময় : 09:22:12 am, Monday, 9 November 2026