যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের প্রকোপ, শনাক্ত ৫ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে এ বছর আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৯৯১ সালের পর থেকে অর্থাৎ গত ৩৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব।

আক্রান্তদের একটি বড় অংশই দেশের কম বয়সী জনগোষ্ঠী। মোট শনাক্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু ও কিশোর। এর মধ্যে ১৮ শতাংশের বয়স ৫ বছরের নিচে এবং ৪১ শতাংশের বয়স ৫ থেকে ১৯ বছরের মধ্যে। সিডিসি জানিয়েছে, এ বছর আক্রান্ত হওয়া মোট ৫ হাজার ১৮২ জনের মধ্যে ৪ হাজার ৯৯৩ জনই পূর্বে সংক্রমিত কোনো ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসে এই রোগে আক্রান্ত হয়েছেন।

টিকা নেওয়ার ক্ষেত্রে অনীহা এবং টিকাদানের হার হ্রাস পাওয়াকেই এই মারাত্মক প্রাদুর্ভাবের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশটির কিন্ডারগার্টেনগুলোয় শিশুদের প্রয়োজনীয় টিকাদানের হার লক্ষণীয়ভাবে কমেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে যেখানে এই হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ, সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে। ফলে ২০২৫ সালে যেখানে সারা দেশে হাম শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৯ জনের, সেখানে ২০২৬ সালে সেই সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে।

প্রাদুর্ভাবের তীব্রতা নিয়ে সিডিসির প্রকাশিত মৃত্যুর তথ্যের সঙ্গে বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় পরিসংখ্যানের গরমিল লক্ষ করা গেছে। সিডিসির জাতীয় হিসাবে এ বছর চারজনের মৃত্যুর কথা বলা হলেও অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্যে এই সংখ্যা আরও বেশি। অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া। অঞ্চলটির স্বাস্থ্য বিভাগ জানায়, সেখানে ১ হাজার ৪৮৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ছয়জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

পেনসিলভানিয়ায় কোনো ব্যক্তির শরীরে হাম শনাক্তের পর উপসর্গ প্রকাশের ৩০ দিনের মধ্যে মৃত্যু হলে নিয়ম অনুযায়ী সেটিকে ‘হাম-সংশ্লিষ্ট’ মৃত্যু ধরা হয়।

অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানায়, গত আগস্ট মাসে সেখানে এমন দুজন মারা যান, যারা হামের টিকা নেননি। সিডিসি প্রাথমিকভাবে এই মৃত্যু দুটিকে জাতীয় তালিকায় যুক্ত করলেও পরবর্তীতে টিকাবিরোধী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এটি হামে আক্রান্ত হয়ে মৃত্যু কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। এর প্রেক্ষিতে সিডিসি তাদের তালিকা থেকে দুটি মৃত্যুর তথ্য বাদ দেয়। ফলে এই মৃত্যু নিয়ে গভর্নর জশ শ্যাপিরো ও কেনেডি জুনিয়রের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

সংক্রামক রোগটি টিকার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য হলেও দুই দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্রের দেওয়া হাম নির্মূলের ঘোষণা এখন বড় হুমকির মুখে। মূলত বিশ্বজুড়ে টিকা নিয়ে সংশয় এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীতে সংক্রমণ বৃদ্ধুই এই পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নির্দিষ্ট কোনো অঞ্চলে টিকাদানের হার কমে গেলে তার প্রভাবে হাজার হাজার মাইল দূরের মানুষও হামে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে পড়ে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের প্রকোপ, শনাক্ত ৫ হাজার ছাড়াল

আপলোডের সময় : 12:52:41 pm, Tuesday, 10 November 2026