1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রেসিডেন্ট নির্বাচন অসাংবিধানিক: ইমরান খান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রেসিডেন্ট নির্বাচন অসাংবিধানিক: ইমরান খান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৪ বার
প্রেসিডেন্ট নির্বাচন অসাংবিধানিক: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান।

শনিবার (৯ মার্চ) প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদ জানিয়ে এ বিক্ষোভের ডাক দেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। কারাবন্দি ইমরান খান বলেছেন, জাতি কখনোই প্রমাণিত ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না।

শনিবার পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তার বিরুদ্ধে লড়েছিলেন পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শাজবাজ শরিফ।

প্রেসিডেন্ট নির্বাচনের কিছুক্ষণ পরই বিক্ষোভের ডাক দেয়া হল। পিটিআই নেতা ইমরান খান অবশ্য শুরু থেকেই ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপি ও ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন। এবার প্রেসিডেন্ট নির্বাচনকেও অসাংবিধানিক উল্লেখ করে আজ রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।

বিক্ষোভে অংশ নিতে এরই মধ্যে লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে জড়ো হতে শুরু করেছেন পিটিআই কর্মী ও ইমরান খানের সমর্থকরা। নির্বাচনের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করে আসছে পিটিআই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com