1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রমজানে জেরুজালেমে সহিংসতার আশঙ্কা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রমজানে জেরুজালেমে সহিংসতার আশঙ্কা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৯ বার
রমজানে জেরুজালেমে সহিংসতার শঙ্কা
আল আকসা হলো ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ায় মুসলমানদের পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

রমজানে আল আকসা মসজিদে যাতায়াত ও পরিদর্শনের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। তবে ইসরায়েল দাবি করছে, হামাস রমজান মাসে এই অঞ্চলটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। যা কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে।

আল আকসা হলো ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এই জায়গাটিকে ইহুদিরাও তাদের পবিত্রতম স্থান বলে মনে করে, যা তাদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। কখনও কখনও এই জায়গাটি ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষের ফ্লাশ পয়েন্ট হয়েও দাঁড়ায়।

চাঁদ দেখা গেলে আগামী ১১ বা ১২ মার্চ জেরুজালেমে পবিত্র রমজান মাস শুরু হবে। এই সপ্তাহে আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের সময় সেখানকার পরিবেশ শান্ত দেখা গেছে। কিন্তু ফিলিস্তিনিদের মনে চিন্তা ছিল যুদ্ধ নিয়ে।

‘লোকেরা নিয়মিত রমজানের ঐতিহ্য উদযাপন এবং উপভোগ করতে পছন্দ করে। কিন্তু এ বছর তার আর কিছুই হবে না’, অনেকটা কষ্ট নিয়ে কথাগুলো বলছিলেন আয়াত নামে একজন নারী।

রোজার শুরুতে ৪০ দিনের একটা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। যদিও মিসরের একটি সূত্র বলছে, ইসরায়েলের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে তারা হামাসের প্রতিনিধি দলের সাথে রোববার দেখা করবে।

শনিবার ইসরায়েল বলেছে, তাদের গোয়েন্দা প্রধান মার্কিন প্রতিপক্ষের সাথে দেখা করেছেন। কারণ তারা কয়েক ডজন বন্দিকে মুক্ত করে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘হামাস তার অবস্থানে অটল রয়েছে। তারা আসলে কোনও চুক্তিতে আগ্রহী নয়।’

এদিকে আল আকসা মসজিদ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছে ইসরায়েলি পুলিশ। মসজিদ কমপ্লেক্সের প্রতিটি গেটে কন্ট্রোল অ্যাক্সেস চালু করা হয়েছে। ১৯৬৭ সালে যুদ্ধের মাধ্যমে ইসরায়েল এই অংশসহ পূর্ব জেরুজালেম দখল করে। তাই এই স্থানটি ফিলিস্তিনিদের কাছে সংগ্রামের একটি প্রতীক হয়ে উঠেছে।

এখানে প্রায়ই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার বেশিরভাগই হয় রমজান মাসেই। এই জায়গাটিকে ইহুদিরা তাদের পবিত্রতম স্থান মনে করলেও, এখানে তাদের ধর্মীয় প্রার্থনা করার অনুমতি নেই। তারা শুধু এই জায়গাটিতে প্রবেশ করতে পারে।

২০২১ সালের মে মাসে আল আকসায় সহিংসতায় জেরুজালেমে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার জেরে হামাস তখন জেরুজালেমে রকেট নিক্ষেপ করে। তখন গাজায় ছোটখাটো একটা যুদ্ধও হয়। এ নিয়ে তখন আরব বিশ্ব ও ইসরায়েলিদের মধ্যে ব্যাপক অস্থিরতাও দেখা দেয়।

এ বছর রোজার মাস কিভাবে কাটবে তা নির্ভর করছে ইসরায়েলের ওপর। কারণ তারা কি ধরনের উদ্যোগ বা কৌশল নেবে সেটি এখনও স্পষ্ট নয়।

চরম ডানপন্থি ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির আল আকসা মসজিদে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে বলেছেন, এটি করা হবে হামাসের বিজয় উদযাপন বন্ধ ও ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, রমজানের প্রথম সপ্তাহে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তারা প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পুর্নমূল্যায়ন করবে।

তবে এই আল আকসায় কত সংখ্যক মুসলমানদের প্রবেশের অনুমতি মিলবে তা এখনও স্পষ্ট করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

গাজা যুদ্ধের সময় পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশে অনেকাংশেই বাধা দেওয়া হয়েছে। তবে পবিত্র এই রমজান মাসে জুম্মার নামাজ পড়তে হাজার হাজার ফিলিস্তিনিকে আল আকসায় যেতে হবে ইসরায়েলি সামরিক বাহিনীর চেকপোস্টের মধ্যে দিয়ে।

ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি জোর দিয়ে বলেছেন, ধর্মীয় প্রার্থনার স্বাধীনতার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘রমজানে প্রায়ই এমন একটি উপলক্ষ তৈরি হয় যখন উগ্রপন্থিদের কারণে সহিংসতা ছড়িয়ে পড়ে। এবার আমরা তা প্রতিরোধের জন্য কাজ করছি।’

তার দাবি, ‘আমরা আগের বছরের মতো ধর্মীয় প্রার্থনার জন্য টেম্পল মাউন্টে প্রবেশের সুবিধা অব্যাহত রাখবো। তবে কেউ যদি এই সুযোগ কাজে লাগিয়ে পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করে আমরা তা প্রতিরোধ করবো।’

ইসলামী ওয়াকফ কাউন্সিলের সদস্য ও আল আকসা বা হারাম আল শরিফের পরিচালক ড. ইমাম মুস্তফা আবু সোয়ে’র বলেন, ‘কয়েক বছর থেকেই পশ্চিম তীর থেকে যারা আল আকসায় আসছে তাদের অনুমতি দিচ্ছে ইসরায়েল। কিন্তু এতে কোনও সংঘর্ষ বা সহিংসতা হয়নি।’

তার দাবি, ‘এখানে মানুষ প্রার্থনা করতে আসে। শান্তি বিঘ্নিত করতে আসে না। যদি ইসরায়েলি পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী তাদেরকে কোনও বাঁধা না দেয় তাহলে আশা করি কোনও সংকট তৈরি হবে না।’

এবার রমজানে সারা বিশ্ব আরও গভীরভাবে খেয়াল করবে জেরুজালেমে আল আকসা মসজিদ ঘিরে কিছু ঘটছে কী না। বিবিসি বাংলা

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com