1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত ১৯ - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত ১৯

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৭ বার
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত ১৯
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা। ছবি: এপি

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমি ধসের ঘটনা ঘটেছে। এই হঠাৎ বন্যায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে রবিবার (১০ মার্চ) জানিয়েছেন স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ডনি ইউসরিজাল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, পেসিসির সেলাতানে ছয় জনের মরদেহ পাওয়া গেছে। পাদাং প্যারিয়ামানে তিন জনের লাশ পাওয়া গেছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। সংস্থাটির প্রধান বলেন, পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান জেলায় শুক্রবার গভীর রাতে মুষলধারে বৃষ্টির পর কাদা, পাথর গাছ ধসে পড়ে। এই ধসে পাহাড়ের নিচে থাকা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ইউসরিজাল আরও বলেন, কোটো ইলেভেন তরুসান গ্রামে থেকে সাত জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

শুধু তাই না, পাশের দুটি গ্রাম থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করেছেন তারা। সংস্থাটি বলেছে, কমপক্ষে দুই জন আহত হয়েছেন। আর বন্যায় সাত জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া, ৮০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। ইন্দোনেশিয়ায় প্রায়ই এমন বন্যা হয়ে থাকে। গত বছর ডিমেস্বর মাসে ভূমি ধসে অন্তত দুই জন নিহত হয়েছেন। অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বন্যায় একটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com