1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮৬ বার
ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ
হুথিদের ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের। ছবি: রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উপকূলে আবারও চীনা গবেষণা জাহাজ দেখা গেছে। সপ্তাহান্তে এটি দেখা গেছে বলে জানিয়েছে এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা।

এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারে মতো ভারতীয় উপকূলে চীনা গবেষণা জাহাজ দেখা গেলো। এতে চীনের সম্ভাব্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয়ে দেশটির উদ্বেগ আরও বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২০ সালের মাঝামাঝি সময় থেকে হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা নিয়ে এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে একটি বিদ্বেষভাব দেখা দিয়েছে। সর্বশেষ ১৯৬২ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধ হয়েছিল।

এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভূ-গোয়েন্দা গবেষক এবং জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে, জিয়াং ইয়াং হং ০১ নামের একটি চীনা জাহাজ সপ্তাহান্তে ভারতের পূর্ব উপকূলে দেখা গেছে।

এর আগে, গত মাসে মালদ্বীপের একটি বন্দরে একইভাবে একটি চীনা জাহাজকে নোঙ্গর ফেলতে দেখা যায়। দুটি জাহাজই চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মালিকানাধীন।

চীন বলেছে, জাহাজগুলো শুধু শান্তিপূর্ণভাবে সমুদ্র-স্তরের বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে যে কোনও ধরণের উদ্বেগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দেশটি।

তবে ভারতীয় কমকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীনা জাহাজগুলো বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি এমন সব তথ্যও সংগ্রহ করতে পারে যা সাবমেরিন মোতায়েনের জন্য চীনের সামরিক বাহিনীর কাজে লাগতে পারে।

ভূ-স্থানিক গোয়েন্দা বিশেষজ্ঞদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক দ্য ইন্টেল ল্যাব। এর একজন গবেষক ড্যামিয়েন সাইমন। রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে তিনি বলেছেন, সর্বশেষ চীনা জাহাজটি বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা বলেছেন, চীনা জাহাজটি ভারতীয় উপকূলীয় ভাইজাগে শহরের দক্ষিণ-পূর্বে কাজ করছিল এবং এটি ‘সক্রিয় নজরদারির’ অধীনে ছিল।

রয়টার্স জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে কোনও সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com