1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডাকাতি করা জাহাজ সোমালিয়ান জলদস্যুদের আটকালো ভারতীয় নৌবাহিনী - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডাকাতি করা জাহাজ সোমালিয়ান জলদস্যুদের আটকালো ভারতীয় নৌবাহিনী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৫ বার
যোগাযোগ বিচ্ছিন্ন এমভি আবদুল্লাহর সঙ্গে, বাড়ছে আতঙ্ক
যোগাযোগ বিচ্ছিন্ন এমভি আবদুল্লাহর সঙ্গে, বাড়ছে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব গণমাধ্যমের নজর এখন সোমালিয়ান জলদস্যুদের দিকে। বাংলাদেশি জাহাজ জিম্মি করে সোমালিয়া উপকূলে নেয়ার পরও থেমে নেই জলদস্যুরা। নতুন করে আন্তর্জাতিক জলসীমায় আরও একটি কার্গো জাহাজ জিম্মি করে সোমালীয় জলদস্যুর। তবে এবার ডাকাতি করা ওই কার্গো জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী।

শুধু তাই নয়, তাদের আত্মসমপর্ণের জন্য আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আর ভারতীয় গণমাধ্যমও এ খবর গুরুত্বের সাথে প্রকাশ করছে।

শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর মাল্টিজ পতাকাবাহী রুয়েন কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা।

গতকাল শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে গুলি চালালে ভারতীয় নৌবাহিনী তাদের জাহাজটি আটকে দেয়। এ সময় জাহাজে থাকা বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে।

এদিকে ছিনতাইকৃত ওই মাল্টিজ জাহাজ ব্যবহার করেই বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এমভি আবদুল্লাহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশি ২৩ নাবিক এখনও সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com