1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আফগানিস্তানে ট্যাঙ্কারের সাথে বাসের সংঘর্ষে নিহত ২১, আহত ৩৪ - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আফগানিস্তানে ট্যাঙ্কারের সাথে বাসের সংঘর্ষে নিহত ২১, আহত ৩৪

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬৩ বার
আফগানিস্তানে ট্যাঙ্কারের সাথে বাসের সংঘর্ষে নিহত ২১, আহত ৩৪
আফগানিস্তানে ট্যাঙ্কারের সাথে বাসের সংঘর্ষে নিহত ২১, আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক:  কাবুল, ১৭ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রোববার তেল ট্যাঙ্কার ও মোটরবাইকের সাথে একটি বাসের ধাক্কায় ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা, মহাড়কগুলোতে বেপরোয়া গাড়ি চালানো এবং নিয়ম না মেনে চলার কারণে দেশটিতে প্রায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রাদেশিক তথ্য বিভাগ জানায়, ‘রোববার সকালে ট্যাঙ্কার, মটরসাইকেল ও একটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।’

এতে আরো বলা হয়, হেলমান্দ প্রদেশের গ্রীশক জেলার হেরাত-কান্দাহার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হেলমান্দ গভর্নর মুখপাত্র মোহাম্মাদ কাসিম রিয়াজ এএফপি’কে বলেন, এ সংঘর্ষে গাড়িগুলোতে আগুন ধরে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com