1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাফার নিয়ন্ত্রণ নিতে অটল ইসরায়েল - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাফার নিয়ন্ত্রণ নিতে অটল ইসরায়েল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭৭ বার
যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাফার নিয়ন্ত্রণ নিতে অটল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ দেখা দিলেও গাজা উপত্যকার রাফা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করবে ইসরায়েল। বৃহস্পতিবার (২১ মার্চ) এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা এ কথা বলেছেন।

রাফা শহরকে তিনি হামাসের শেষ ঘাঁটি হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় ট্যাংক ও সেনা নিয়ে ইসরায়েলি অভিযান নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। বিশেষ করে সেখানে আশ্রয় নেওয়া লাখো ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় মার্কিন কর্মকর্তাদের এই উদ্বেগ।

বেসামরিকদের সরিয়ে নেওয়া ও মানবাধিকার সহযোগিতার পদক্ষেপ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে হোয়াইট হাউজের সহযোগীরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আসন্ন দিনগুলোতে আলোচনা করবেন।

ইসরায়েলের কৌশলগত বিষয়ক রন ডারমার বলেছেন, আমরা আত্মবিশ্বাসী যে আমরা তা কার্যকর উপায়ে করতে পারব। শুধু যে সামরিক উপায়ে তা নয়, মানবিক দিক থেকেও। আমরা তা করতে পারব, এই বিষয়ে তাদের (যুক্তরাষ্ট্র) আত্মবিশ্বাস কম।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ডারমার বলেছেন, রাফা নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণাগুলো শুনবে ইসরায়েল। কিন্তু শেষ পর্যন্ত মিসর সীমান্তবর্তী শহরটির নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। মিত্ররা রাজি হোক বা না হোক।

তিনি বলেছেন, ইসরায়েল একা লড়াই করতে বাধ্য হলেও এটি ঘটবে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব যদি ইসরায়েলের বিপক্ষে চলেও যায়, আমরা লড়াইয়ে জয়ী হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।

উত্তর গাজায় লড়াই চলমান থাকা অবস্থায় মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরব নেতাদের সঙ্গে তিনি আলোচনা করছেন।

ইসরায়েল বলেছে, তারা একটি সমঝোতার পক্ষে। কিন্তু হামাসকে ক্ষমতায় রেখে যুদ্ধের অবসান তারা ঘটাবে না।

ডারমান বলেছেন, আমরা তাদের কোনও সুযোগ দেব না। আমরা রাফার নিয়ন্ত্রণ নেব। কারণ আমাদের তা করতে হবে। আমি মনে করি মানুষ বুঝতেছে না যে, ৭ অক্টোবরের হামলা ছিল ইসরায়েলের অস্তিত্বের ওপর হামলার একটি মুহূর্ত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com