1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল : যুদ্ধবিরতির আলোচনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল : যুদ্ধবিরতির আলোচনা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৬ বার
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
গাজার উত্তরাঞ্চলে এখনও লড়াই চলছে। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সেখানে ফিরে আসার সুযোগ দিতে রাজি থাকার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল।

রবিবার (২৪ মার্চ) যুদ্ধবিরতির আলোচনায় এই ইঙ্গিত দিয়েছে দেশটি। গাজার শাসকগোষ্ঠী হামাস যুদ্ধবিরতির আলোচনায় এই শর্ত রেখেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ১৩০ জনের মধ্যে ৪০ জনকে মুক্তির বিনিময়ে চলমান সংঘাতে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। সম্প্রতি কাতার ও মিসরের উদ্যোগে এই আলোচনা গতি পেয়েছে।

যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজায় ইসরায়েলি অভিযান সমাপ্তি ও সেনা প্রত্যাহারের শর্ত রেখেছে হামাস। ইসরায়েল বলে আসছে, তারা হামাসকে ক্ষমতায় রেখে যুদ্ধের অবসান ঘটাবে না, সাময়িক বিরতিতে রাজি আছে তারা।

হামাসের শর্ত অনুসারে, উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসার অনুমতি দিতে হবে। ইসরায়েল প্রথমে তা করতে অস্বীকার করেছিল। কিন্তু সেই অবস্থান নমনীয় হয়েছে।

দোহায় আলোচনার বিষয়ে অবগত একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আমরা এখন কিছু বাস্তুচ্যুতদের ফিরে আসার বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক।

ইসরায়েলি সংবাদমাধ্যম অনুমান করছে, প্রস্তাবটি নারী ও শিশুদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। গাজা শহরের কিছু অংশে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও লড়াই করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল ৪০ জিম্মির বিনিময়ে ৭০০ থেকে ৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

হামাস অন্তত ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করেছিল।

ইসরায়েলি কর্মকর্তা সতর্কতার সঙ্গে বলেছেন, যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কতজন বন্দি প্রাণঘাতী জঙ্গি হামলার জন্য কারাদণ্ড ভোগ করছে সেটির ওপর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com