1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৮ বার
অবশেষে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস
অবশেষে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার (২৫ মার্চ) প্রস্তাবটি পাস হয়। এতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতির প্রস্তাব পাসে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রস্তাবের সবকিছুর সঙ্গে যুক্তরাষ্ট্র একমত নয়। তাই আমরা ভোটদানে বিরত ছিলাম।

তিনি বলেছিলেন, নির্দিষ্ট কিছু সংশোধনের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। এর মধ্যে ছিল হামাসের নিন্দা জানানোর আমাদের প্রস্তাব।

মার্কিন দূত বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া হলে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়বে।

আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেজ বলেছেন, এটি খুব তাৎপর্যপূর্ণ অগ্রগতি। প্রায় ছয় মাস পর এই প্রথম মোটামুটি সর্বসম্মতিতে পাস হয়েছে। অতীতে যুক্তরাষ্ট্র তিনবার ভেটো দিয়েছে। কিন্তু এবার ভোটদানে বিরত থেকে প্রস্তাবটি পাসের সুযোগ দিয়েছে তারা।

তিনি আরও বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব হলো আন্তর্জাতিক আইন। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র তা মেনে চলতে বাধ্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com