1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাশতা হাতে নিয়ে অন্যরকম দৌড় প্রতিযোগিতা - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাশতা হাতে নিয়ে অন্যরকম দৌড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৫৬ বার
নাশতা হাতে নিয়ে অন্যরকম দৌড় প্রতিযোগিতা
নাশতা হাতে নিয়ে অন্যরকম দৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় শত শত ওয়েটারকে দেখা যায় ট্রে হাতে দৌড়াতে। ট্রেতে ছিল কফি, পানির গ্লাস ও ক্রসোঁর প্লেট।

গত রোববার বিভিন্ন ক্যাফের ওয়েটাররা এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। মূলত অলিম্পিক প্রতিযোগিতা সামনে রেখে এই আয়োজন। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই প্রতিযোগিতায় ওয়েটারদের পেশাগত যোগ্যতা প্রমাণ করতে হয়। হাতে ধরা ট্রেতে থাকা কফি, পানির গ্লাস ও ক্রসোঁর প্লেটকে একটুও নষ্ট না হতে দিয়ে দুই কিলোমিটার দৌড়াতে হয় প্রতিযোগীদের। যদি ক্রসোঁর গুঁড়া বা একটু পানিও ছলকে পড়ে, তাহলেই বাদ পড়তে হবে।

রেস্তোরাঁর কর্মীদের এমন প্রতিযোগিতা প্রথম আয়োজন করা হয়েছিল ১৯১৪ সালে। রেস্তোরাঁর কর্মীরা তাঁদের পোশাক পরে ট্রেতে ক্রসোঁ, কফির কাপ ও এক গ্লাস পানি নিয়ে দুই কিলোমিটার দীর্ঘ পথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। দৌড় শেষ হয় সিটি হলে।

এবারের এই প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন স্যামি লামরু এবং নারীদের বিভাগে জয়ী পলিন ফান ভিমের্শ। ১৩ মিনিট ৩০ সেকেন্ডে দৌড় সফলভাবে শেষ করেন স্যামি, আর পলিনের লাগে ১৪ মিনিট ১২ সেকেন্ড।

পুরস্কার ও মেডেল ছাড়াও এই প্রতিযোগিতার বিজয়ীরা জেতেন একটি অভিজাত হোটেলে রাত কাটানোর সুযোগ।

শহরের পানি ব্যবস্থাপনা সংস্থা অঁ দে পারি এই প্রতিযোগিতার আয়োজক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com