1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ - Youth Tv news
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৫০ বার
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ গুপ্তচরদের অনুপ্রবেশের আশঙ্কা করছে কিয়েভ। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ও হুমকি বৃদ্ধির পর ইউক্রেনের রাজধানী কিয়েভের নিরাপত্তা জোরদার করা হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) কিয়েভের এক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো এই হামলাকে রুশ ভূখণ্ডে কিয়েভের বোমাবর্ষণের প্রতিশোধমূলক সিরিজ হামলার অংশ হিসেবে উল্লেখ করেছে।

গত কয়েক দিন ধরে ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়িয়েছে। এগুলো সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত গতির এবং ভূপাতিত করা কঠিন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, শহরের প্রতিরক্ষা কাউন্সিল জনসম্মুখে আয়োজিত অনুষ্ঠানগুলো পর্যালোচনা করবে এবং বড় ধরনের সমাবেশে নিরাপত্তা জোরদার করবে।

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ রাশিয়ার সেনারা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা নিক্ষেপের পর কয়েক মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, রাশিয়ার গুপ্তচর ও অপর শত্রুরা শহরে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তিনি বলেন, কিয়েভিয়ানদের আমি শান্ত থাকতে বলব। আতঙ্কিত হবেন না। আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি এবং কিয়েভের নাগরিকরা সুরক্ষিত।

ইউক্রেনীয় কর্মকর্তারা নিয়মিত পশ্চিমা মিত্রদের কাছে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ চেয়ে আসছেন। তারা বলছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com