1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা - Youth Tv news
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫৬ বার
লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা
লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা। সূত্র: রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শনিবার সীমান্ত শহর রমেশে ইসরায়েলি ওই হামলায় জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই।

ইউনিফিল কিংবা জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের তিনজন কারিগরি পর্যবেক্ষক ও একজন লেবানিজ অনুবাদক ছিলেন।

ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। প্রায় ছয় মাসের এই হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে সামরিক-বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

লেবানের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলি হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সদস্যরা ও লেবাননের সামরিক বাহিনীও।

এর আগে, গত বছরের নভেম্বরে ইউনিফিল জানায়, দক্ষিণ লেবাননে ইউনিফিলের একটি গাড়ি ইসরায়েলি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনও হতাহত হয়নি।

গত মাসে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন বলেছে, লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে রয়টার্সের এক সাংবাদিককে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com