1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে - Youth Tv news
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬৪ বার
গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। ছবি: এপি।

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি আলোচনা রবিবার কায়রোতে আবারও শুরু হবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শনিবার (৩০ মার্চ) মিসরের আল কাহেরা নিউজ টিভি এ তথ্য দিয়েছে।

ইসরায়েলের রাজধানীতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ জোড়ালো হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবারের পরোক্ষ আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি পাঠাবে তার দেশ।

হামাসের একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের সাথে আলোচনার ফলাফল কায়রোর মধ্যস্থতাকারীদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছে তারা।

গত বছরের নভেম্বরের শেষের দিকে মাত্র এক সপ্তাহ স্থায়ী হয়েছিল প্রথম যুদ্ধবিরতি। তারপর থেকেই বন্দি বিনিময় ও গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র।

যুদ্ধের প্রায় ছয় মাস পর চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। এরপরই কায়রো আলোচনার শুরু হয়।

এদিকে, শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে গাজায় আটক বন্দিদের স্বজনসহ হাজার হাজার মানুষ।

১৭৫ দিনের বেশি সময় ধরে বন্দি স্বজনদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির আহ্বান জানিয়ে আসছে তারা।

হামাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর ও গাজায় আটক বন্দিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নেতানিয়াহু প্রধান বাধা বলে মনে করেন বহু ইসরায়েলি।

নেতানিয়াহুর বাসভবনের কাছে এবং ইসরায়েলের অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com