1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে সোনালী ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই ব্যাংক ম্যানেজার অপহরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে সোনালী ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই ব্যাংক ম্যানেজার অপহরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় রাতের আধারে সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক লুট করে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র নিয়ে যায়। এসময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন কে অপহরণ করা হয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে রুমা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংকের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে অন্তত ১ কোটি ৫৯ লাখ টাকা নিয়ে যায়, এসময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর করে ১৪ টি অস্ত্র ছিনিয়ে নেয়। টাকাগুলো মঙ্গলবার বান্দরবান সদর থেকে রুমা সোনালী ব্যাংকে পাঠানো হয়।

আরো জানা গেছে, এসময় উপজেলা মসজিদ ঘেরাও করে মসুল্লিদের মোবাইল ফোন ছিনতাই করে। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠেছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে।

এদিকে এই ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, এলাকায় আতংক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com