1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতির ১৪ ঘন্টায়ও হয়নি মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতির ১৪ ঘন্টায়ও হয়নি মামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় রুমায় সোনালী ব্যাংক ডাকাতি ও ১৪টি আগ্নেঅস্ত্র লুটের ১৪ ঘন্টা পার হলেও মামলা হয়নি। তবে এই ঘটনায় আজ বুধবার (৩ এপ্রিল) সকলে জেলার উর্ধতন কর্মকর্তা জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানায়, গতকাল ২ এপ্রিল রাত সাড়ে ৯ টায় রুমা মসজিদে তারাবি নামাজ পড়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী মসজিদের সবাইকে জিম্মি করে সোনালী ব্যাংক ম্যানেজার কে জানতে চাইলে সবাই চুপ করে থাকে। এক পর্যায়ে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে সাথে করে ব্যাংকে নিয়ে গিয়ে গেইট ভেঙ্গে অফিসে থাকা অফিস সরঞ্জাম নষ্ট করে ফেলে এবং ব্যাংক নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে কার্তুজসহ মোট ১৪টি আগ্নেঅস্ত্র লুট করে নিয়ে যায় তারা।

রুমা সোনালী ব্যাংকের ক্যশিয়ার উথোয়াইচিং মারমা জানান, ডরমিটরি বাইরে যুব উন্নয়ন অফিসের পাশে গিয়ে চা”য়ের দোকানে চা খাইতে গেলে মুখে কালি লাগানো অপরিচিত ৩জন লোক অস্ত্রের মুখে দাড় করায় এবং তার শরীরে তল্লাশি চালিয়ে পকেটে থাকা ১৫শত টাকা ও ব্যাংকের চাবি নিয়ে নেয়।

পরে পুলিশ ও সেনাবাহিনী আসার পর ব্যাংকে গিয়ে দেখেন অফিস সরঞ্জাম গুলো ছড়ানো ছিটানো রয়েছে। এছাড়া তার জানামতে ভল্টের ভিতর ১কোটি ৫৯লক্ষ টাকা জমা ছিল। ভল্টের দুইটি চাবির মধ্যে তার কাছে ১টি এবং অপহরণের শিকার ম্যানেজারের নিকট অপরটি থাকত। ভল্ট না খোলা পর্যন্ত টাকা লুটের বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান জানান বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবিষয়ে কোন প্রকার মামলা হয়নি।

পুলিশ সুপার সৈকত শাহিন বলেন, পুলিশের ৮টি চায়না রাইফেল, ২টি এসএমজিসহ ১০টি অস্ত্র ও ৩৮০ রাউন্ড গুলি, আনসারের ৪টা শর্টগান ৩৫ রাউন্ড গুলিসহ ১৪টি অস্ত্র লুট করেছে সন্ত্রাসীরা, তবে কে বা কারা করেছে ক্রাইমটিম আসলে তারা ফিঙ্গার প্রিন্ট নিয়ে তদন্ত করবে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে বলা যাবে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সোনালী ব্যাংকের ঘটনা সম্পর্কে প্রাথমিক পর্যবেক্ষণ, ব্যাংকের ভল্ট চেক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ক্রাইমসিন টিম আসলেই বুঝা যাবে টাকা খোয়া গেছে কিনা? ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করার জন্য পুলিশ, ৱ্যাব, সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে। আতংকিত হওয়ার কিছু নেই সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com