1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৯ দিন বন্ধ থাকবে সোনারহাট স্থলবন্দরের  আমদানি রপ্তানি  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৯ দিন বন্ধ থাকবে সোনারহাট স্থলবন্দরের  আমদানি রপ্তানি 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দর শবে-ই-কদর, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। এ সময় বন্দরের সকল প্রকার কার্যক্রম ও পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকমল হোসেনের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, শবে-ই-কদর, আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ০৬ এপ্রিল (শনিবার) হতে ১৪ এপ্রিল  (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৫ এপ্রিল (সোমবার) থেকে পূর্বের ন্যায় যথারীতি সমস্ত কার্যক্রম পরিচালিত হবে

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকমল হোসেন।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন বন্ধের বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com