1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিমন্ত্রণ প্রত্যাখান মুসলিম নেতাদের, হোয়াইট হাউজের ইফতার বাতিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিমন্ত্রণ প্রত্যাখান মুসলিম নেতাদের, হোয়াইট হাউজের ইফতার বাতিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার
নিমন্ত্রণ প্রত্যাখান মুসলিম নেতাদের, হোয়াইট হাউজের ইফতার বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধের শুরু থেকেই দখলদার ইসরায়েলকে একতরফা অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও এই সহায়তা বন্ধ কিংবা স্থগিত করেনি ওয়াশিংটন।

ইসরায়েলকে লোক দেখনো সমালোচনা করলেও ঠিকই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। আর এতেই বাইডেনের ওপর ক্ষুব্ধ মার্কিন মুসলিম সম্প্রদায়।

এ কারণে চলতি বছরের পবিত্র রমজান মাসে মুসলিম নেতাদের ইফতারের দাওয়াত দেওয়া হলেও তা নাকচ করে দিয়েছেন তারা। মুসলিম সম্প্রদায়ের নেতারা অংশগ্রহণ না করায় শেষ পর্যন্ত ইফতার আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউজ।

মঙ্গলবার (২ এপ্রিল) এ বিষয়ে জানাশোনা আছে এমন দু’জন কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

নাম প্রকাশ না করার শর্তে আল-জাজিরাকে সূত্র দুটি জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউজে ইফতার আয়োজন করার কথা ছিল। তবে মুসলমান নেতাদের এতে যোগদানের বিষয়ে আগেই সতর্ক করে দেন সম্প্রদায়ের মানুষজন। এ কারণে হোয়াইট হাউজের ইফতার বাতিল করতে হয়েছে।

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (সিএআইআর) উপ-পরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেলও বলেছেন, অনেকে ইফতারে থাকবেন না বলে জানিয়ে দেন। শুরুর দিকে নেতারা যোগ দেওয়ার কথা বললেও শেষে তারা মানা করে দেন। এই জন্য এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

তিনি বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় স্পষ্ট করে জানিয়ে দেয় যে হোয়াইট হাউজ গাজায় ফিলিস্তিনি জনগণকে হত্যা এবং অনাহরে রাখতে ইসরায়েল সরকারকে সহায়তা করছে তাদের সঙ্গে ইফতার করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য হবে।

গাজা যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের নীতি ঘিরে এরইমধ্যে মার্কিন মুসলিমদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কয়েক মাস পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তাদের এই ক্ষোভ ব্যালটে বাইডেনের বিপক্ষে কাজ করতে পারে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com