1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে ৫ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে ৫ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার  বোয়ালেরডাড়ায়  আরিফুল ইসলাম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। ব্রিজের পাশে ধান ক্ষেতে হতে  শিশুর লাশ উদ্ধার করে। বুধবার ৩ এপ্রিল বিকেল ৫ টার সময়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের বোয়ালেরডাড়া গ্রামে রবিউল ইসলামের ছেলে এই আরিফুল ইসলাম । মৃত শিশুর দাদু জানায়,সকালে নাতিকে ১০ টাকা দিয়ে বলে আসছি দুপুরে দুধ নিয়ে বাজারে আসিস,এদিকে বিকেলে পর্যন্ত নাতীর অপেক্ষায় আমি বাজারে বসে আছি কিন্তু বিকেলে মৃত্যুর খবর পেলাম।

তবে আরিফুল ইসলামের মৃত্যুতে এলাকাবাসীর হৃদয়কে নাড়া দিয়েছে এত ছোট, সুন্দর ফুটফুটে শিশুর মৃত্যু জেনো খুবই মর্মান্তিক ঘটনা। আদরের সন্তান কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আরিফুলের বাবা রবিউল ইসলাম, পরিবারে নেমেছে শোকের ছায়া।

এবিষয়ে  নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার জানান,আমরা খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় এনেছি। প্রথমিক ধারনা করা যাচ্চে যে এটা অপমৃত্যু তবে ময়নাতদন্তে যানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। তবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com