1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ নিহত ৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ নিহত ৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৬২ বার
খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ নিহত ৫
খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ নিহত ৫। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ ৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে একটি বাড়িতে হামলা হয়। সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছানোর পর আবারও হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, একটি হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।

তাদের মধ্যে অন্তত ৩ জন উদ্ধারকর্মী। ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি নতুন হামলায় তাদের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

তেরেখভ আরও জানান, খারকিভের অন্য একটি জেলা শহরের হামলার ঘটনায় পঞ্চম ব্যক্তি নিহত হন।

কিছু জেলা শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তেরেখভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ এবং অন্যান্য অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, শহরটিতে অন্তত চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় আহত ‍৩ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রয়টার্স স্বাধীনভাবে এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

খারকিভকে লক্ষ্য করে প্রায়ই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত সপ্তাহে শহরটিতে বিমান হামলা করেছিল রুশ বাহিনী। তখন বোমার আঘাতে একজন নিহত হন। চলতি মাসের শুরুতেই শহরটি একটি শিল্প এলাকায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫জন নিহত হন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com