1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলায় নিহত ১৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলায় নিহত ১৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬১ বার
ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ বাসিন্দা নিহত ও বেশ কয়েকটি ভবন ও পৌর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বুধবার (১৭ এপ্রিল) এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেছেন, হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি চারতলা ভবন, একটি হাসপাতাল, একটি শিক্ষামূলক স্থাপনা ও একাধিক প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউস দাবি করেছেন, রাশিয়া তিনটি ইস্কান্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

আহতদের শহরের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। আঞ্চলিক হাসপাতালের প্রধান স্থানীয়দের রক্তদানের আহ্বান জানিয়েছেন।

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র ওলেক্সান্ডার লোমাকো বলেছেন, বুধবার স্থানীয় সময় রাত ৯টার পর তিনটি বিস্ফোরণে শহরে ব্যস্ত অংশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেছেন, দুর্ভাগ্যবশত বেসামরিক ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেরাশিয়া। চেরনিহিভে হামলায় আবারও তা প্রমাণিত হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মিত্রদের কাছ থেকে সমর্থন চেয়েছেন।

তিনি বলেছেন, ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম থাকলে এই হতাহতের ঘটনা ঘটতো না। এমনকি রাশিয়ার ত্রাস মোকাবিলায় বিশ্বের যদি দৃঢ়তা পর্যাপ্ত থাকতো তাহলেও ঘটতো না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com