
বিশেষ প্রতিবেদক: দেশে ভেজাল ও নিম্নমানের ঔষধে বাজার এখন অস্থির। নানা অভিযোগ রয়েছে কতিপয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের খামখেয়ালিপনা এবং স্বেচ্ছাচারিতার কারণে ভেজাল ও নিম্নমানের ঔষধ প্রস্ত্ততকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না।নানা অভিযোগ নিয়ে দৈনিক পাঞ্জেরী আজকের একটি তথ্যবহুল প্রতিবেদন পাঠকদের সামনে তুলে ধরা হলো।বরিশাল জিএস ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের কথিত চেয়ারম্যান, এমডি ও ডাইরেক্টরদের বিরুদ্ধে এলএমএল পদ্ধতিতে বিভিন্ন এলাকায় সভা সেমিনারের মাধ্যমে বিভিন্ন প্রকার আকর্ষণীয় সব অফার দিয়ে দেশের জনসাধারণকে প্রলুব্ধ করে ঔষধের উৎপাদন ও বাজারজাত করছে বলে এক অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে ওই কোম্পানিটি পরিচালনা করছে কারা ? মালিকই বা কে ? ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে কোনো প্রকার সদুত্তর আছে কি ? এমন সব প্রশ্ন উঠেছে ঔষধ শিল্প সংশ্লিষ্ট মহলের মাঝে। অভিযোগ উঠেছে কোম্পানির পূর্বের মালিকের নামে সব কাগজপত্র কিন্তু কোম্পানির ঔষধ তৈরি ও বিপণন করছেন কথিত নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ।
জানা গেছে, জিএস ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের ম্যানুফেক্সার লাইসেন্স নাম্বার- আয়ু-১৫৩, ঠিকানা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েব সাইট অনুযায়ী উত্তর আলেকান্দা সিকদার সড়ক, বরিশাল।কিন্তু কোম্পানির বর্তমান অবস্থান বিসিক শিল্প নগরী বরিশাল। অফিসের ঠিকানা : বাড়ি -০৩/এ (দ্বিতীয় তলা) রোড নাম্বার-০১, মিরপুর – ১১ ঢাকা -১২১৬ (ইনভয়েস অনুযায়ী)।বরিশালের একটি সুত্রের দাবি জিএস ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের মালিক নুরুল ইসলাম প্রায় ২ বছর আগে ই কোম্পানিটি সিলেটের আবেদুর রহমান ও মো: শাজাহান নামের দুজনসহ অন্য আরও ৮ জনের কাছে বিক্রি করে দিয়েছেন ৪০ লাখ টাকায়।
তিনি বর্তমানে কোম্পানির বিষয়ে কিছুই জানেন না। কোম্পানির বর্তমান কথিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাজাহান নামের দুজনের তত্ত্বাবধানে ই কোম্পানিটি চলছে।ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী কোম্পানির মালিকানা পরিবর্তনের পূর্বানুমোদন নিয়ে আরও কিছু গাইড লাইন অনুসরণ করে তবেই নতুন মালিকের তত্ত্বাবধানে ঔষধের উৎপাদন ও বাজারজাত করার বৈধতা নিশ্চিত করা হয়। এটাই স্বাভাবিক নিয়ম। তবে এই স্বভাবিক নিয়মকে পাশকাটিয়ে কথিত নতুন মালিকগণ ইচ্ছামত বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার বাইরে গিয়ে সম্পূর্ন কালার ফ্লেভার ও কেমিক্যাল ব্যাবহার করে ঔষধের উৎপাদন ও বাজারজাত অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে ।
সাবেক মালিক নুরল ইসলামের সাথে কথা বলে জানা গেছে তার মালিকানা খাকা অবস্থায় ৩৭টি ঔষধের অনুমোদন নিয়েছেন এবং আরও নতুন ১০ টি ঔষধের অনুমোদনের জন্য আবেদন করা আছে এবং জি এস ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের উৎপাদন লাইসেন্স নবায়ন করা হয়েছে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত। তার বক্তব্য অনুযায়ী এপ্রিল মাস থেকে ওই উৎপাদন লাইসেন্স নবায়ন নেই, মে ও জুন মাসে অবৈধভাবেই চলছে ঔষধের উৎপাদন ও বাজারজাত। তবে বর্তমানে কোম্পানিটি কিভাবে চলছে এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
ঔষধের পাইকারী ও খুচরা বাজারে খবর নিয়ে জানা গেছে ডায়াবেটিস, যৌন উত্তেজক ও ভিটামিন সিরাপ, ক্যাপসুল ও ট্যাবলেট উৎপাদন ও বাজারজাত করছে, যাচ্ছে তাই ভাবে আন্ডার রেটে মুড়িমুড়কি’র মতো বিক্রি ও হচ্ছে । অপর এক বিশেষ সুত্রে জানা গেছে, কথিত বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন মহলের কাছে বলছেন তারা পূর্বের মালিকের কাছ থেকে সাড়ে ৩ শত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে একটা লিখিত ডিট করেই চালিয়ে যাচ্ছেন জিএস ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের ব্যানারে ভেজাল ও নিম্নমানের ঔষধের উৎপাদন ও বাজারজাত।এছাড়াও বিভিন্ন লোকজনের কাছ থেকে কোম্পানির কথিত ব্যবস্থাপনা পরিচালক শাজাহান কোম্পানির পার্টনারশিপ দেবেন বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন। বরিশালের জিএস লিমিটেডের মালিকপক্ষ অনেকটা এলএমএল কোম্পানির মত ঔষধ এর বিপনণ করছে এজন্য রাজধানীর ফার্মগেট থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সভা ও সেমিনারের বিভিন্ন প্রকার আকর্ষণীয় সব পুরস্কারে প্রলুব্ধ করে তাদের ঔষধ এর বিপনণ করছে। যদিও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এলএমএল পদ্ধতিতে ঔষধের উৎপাদন ও বাজারজাতের কোন ধরনের নিয়ম নেই।
যেয়েতু কোম্পানির মালিকানা পরিবর্তন নাম পরিবর্তন বা স্থান পরিবর্তনের পূর্ব অনুমোদন নেওয়া হয়নি তাহলে কথিত নতুন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের তত্ত্বাবধানে ঔষধের উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে কিভাবে? দীর্ঘ ২ বছর ধরে অবৈধভাবে ঔষধের উৎপাদন ও বাজারজাত করছে অথচ ঔষধ প্রশাসন অধিদপ্তরের জিএস ল্যাবরেটরীক (আয়ু) লিমিটেডের নথি সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব জানেন না? বা বরিশাল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কি জানেন না ? এ বিষয়ে কথিত বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য জানতে চাইলে তারা উভয়েই বলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম গোলাম কিবরিয়া স্যারকে সবকিছুই বলা আছে তিনি সবই জানেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এটিএম গোলাম কিবরিয়ার বক্তব্য জানতে তার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেন নি।