1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিখোঁজের একদিন পর ব্রীজের নিচ থেকে আসাদুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিখোঁজের একদিন পর ব্রীজের নিচ থেকে আসাদুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৩ বার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি:- নিখোঁজের একদিন পর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী এলাকায় ব্রীজের নিচ হতে আসাদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ জুন রবিবার সন্ধ্যায় চকনদী ব্রীজের নিচে এলাকাবাসী নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আসাদুল ইসলাম(৫৫) পলাশবাড়ী পৌর শহরের ছোট আমবাড়ী গ্রামের আবুল হোসেন এর ছেলে৷ সে সাদুল্লাপুর চকনদী গ্রামে দ্বিতীয় স্ত্রী বেলা রানীর সাথে বসবাস করতো। পরিবার সূত্রে জানা যায়,গতকাল ৮ জুন শনিবার সন্ধার পর হতে সে নিখোঁজ হয়। এরপর ৯ জুন রবিবার সন্ধ্যার আগ মূহুর্তে স্থানীয় পথচারিরা মরদেহ দেখতে পেরে পরিবারকে খবর দেয়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন নিহতের মরদেহে আঘাতের চিহৃ পাওয়া যায়নি, তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com