1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অর্থ আত্মসাৎ মামলায় মাতাল ইনছানের সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অর্থ আত্মসাৎ মামলায় মাতাল ইনছানের সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬১ বার

ডেস্ক রিপোর্টঃ চেক প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ এর অভিযোগে টেপা সাহিনের সাগরেদ ও জোড়া মাদ্রাসার সভাপতি ইনছান আলী ওরফে মাতাল ইনছানের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০ লক্ষ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দিয়েছে বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজর (অর্থঋণ) আদালত। গত ২১ মে ২০২৪ তারিখে এ আদেশ দেয় বিজ্ঞ আদালত। আদালত সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার মালতিনগর এলাকার জনৈক তাজরিয়ান নাহার কে কোয়ালিটি ফিড মিলের ডিলারশীপ নিয়ে দেওয়ার কথা বলে বাদীর বাড়ি বিক্রির ৬০ লক্ষ টাকা গ্রহণ করে।

কিন্তু ডিলারশীপ না নিয়ে দেওয়ায় বাদী উক্ত টাকা ফেরত চাইলে আসামী বাদী কে প্রাইম ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বগুড়া শাখার এসএসএস এন্টারপ্রাইজ হিসাব নামীয় দুʼটি চেক প্রদান করে। পরবর্তী তে বাদী ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে উক্ত চেক দুটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত হিসাবগুলো বন্ধ মর্মে ডিজঅনার সার্টিফিকেট প্রদান করে। ২ মার্চ ২০২৩ তারিখে বাদী তার নিকট থেকে গৃহীত চেকের সমুদয় অর্থ আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের অনুরোধ করে তার নিযুক্ত আইনজীবির মাধ্যমে আসামী ইনছান আলী কে লিগ্যাল নোটিশ প্রেরণ করে। এতে কোন সাড়া না মেলায় আসামি কর্তৃক বাদীর সাথে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের দায়ে ১৮৮১ সালের এন. আই. এ্যাক্টের ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা রুজু করে। পরবর্তীতে বাদীর অভিযোগ আমলে নিয়ে গত ২১ মে ২০২৪ তারিখে বিজ্ঞ আদালত আসামী ইনছান আলী ওরফে মাতাল ইনছানের বিরুদ্ধে এই আদেশ দেন এবং আসামী আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com