1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাঁচবিবিতে ওসি তামবিরুলের যোগদানের পর মাদকবিরোধী অভিযানে গতি, টাপেন্টাডলসহ আটক ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাঁচবিবিতে ওসি তামবিরুলের যোগদানের পর মাদকবিরোধী অভিযানে গতি, টাপেন্টাডলসহ আটক ১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার

জয়পুরহাটের পাঁচবিবি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম যোগদানের পর মাদকবিরোধী অভিযান জোরদার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিয়মিত অভিযানে মাদকসহ কয়েকজনকে আটক করা হচ্ছে বলে দাবি পুলিশের। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি পৌর শহরের রঞ্জন শর্মার বাড়ির কাছে অভিযান চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক জাহাঙ্গীর আলম জয়পুরহাট সদর উপজেলার হারাইল উত্তরপাড়া গ্রামের মৃত নিমাই উদ্দিনের ছেলে।

পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আলমগীর কবির ও এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights