1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পরিভ্রমণ ব্যাজ অর্জনে ১৫০ কিলোমিটার পদযাত্রায় কুড়িগ্রাম সরকারি কলেজের তিন রোভার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পরিভ্রমণ ব্যাজ অর্জনে ১৫০ কিলোমিটার পদযাত্রায় কুড়িগ্রাম সরকারি কলেজের তিন রোভার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার

 

পরিভ্রমণ ব্যাজ অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভার।

বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ পরিভ্রমণ শুরু হয়। দীর্ঘ এই পদযাত্রায় অংশ নেওয়া তিন রোভার নির্ধারিত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করবেন।

রোভারদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন মন্ডল এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

এ সময় জেলা রোভারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনার মো. আব্দুল ওয়াদুদ, সম্পাদক ও উডব্যাজার হাসান পলাশ, ডিআরএসএল মো. রেজাউল কবীর, সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও উডব্যাজার মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও অত্র ইউনিটের রোভার নেতা মো. মিজানুর রহমান এবং অত্র ইউনিটের গার্ল ইন রোভার দলের রোভার নেতা মিস জান্নাতুন নেছা।

পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য নির্ধারিত কার্যক্রমের অংশ হিসেবে এ পদযাত্রায় অংশ নিয়েছেন রোভাররা। ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের মাধ্যমে তারা নিজেদের শারীরিক সক্ষমতা, আত্মনির্ভরতা, সাহস, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধের পরিচয় দেওয়ার সুযোগ পাবেন।

বিদায় অনুষ্ঠানে কলেজ প্রশাসন ও জেলা রোভারের কর্মকর্তারা পরিভ্রমণে অংশ নেওয়া রোভারদের শুভকামনা জানান। তারা যাতে নিরাপদে নির্ধারিত পথ অতিক্রম করে সফলভাবে পরিভ্রমণ সম্পন্ন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

রোভারদের এই পদযাত্রা কুড়িগ্রাম সরকারি কলেজের রোভার স্কাউট কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights