1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন উৎসবমুখর করার লক্ষ্যে জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা কমিটি ও লিগ্যাল একশান বাংলাদেশ এর একটি যৌথ টিম বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় লিগ্যাল একশান বাংলাদেশ এর বগুড়ার অন্যতম সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মহসীন আলী রাজু, সমবায় দলের বগুড়া জেলা কমিটির সভাপতি মার্জান আহাদ, সেক্রেটারি আরাফাত, ইব্রাহিম হোসেন, সিঃসহ-সভাপতি সাইফুল, সাজ্জাদ হোসেন, ইনশান, সাজু, আনবিল আহাদ, শহর কমিটির আহবায়ক রিয়ন,সদস্য সচিব সোহেল, জাফরি, মানিক, আসিফসহ ইউনিয়ন ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা আয়োজকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে শারদীয় উৎসব পালনের জন্য হিন্দু সম্প্রদায়কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights