1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জেলা প্রশাসক কাপ টি-২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জেলা প্রশাসক কাপ টি-২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার

 

মঙ্গলবার গাইবান্ধার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২৪-এর ফাইনাল খেলায় উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ফাইনাল খেলা গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ও পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা সদর উপজেলা পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী উপজেলা পরিষদ। দুই দলকে উৎসাহ জোগাতে খেলার শুরু থেকেই বিপুল সংখ্যক দর্শক গ্যালারীতে দেখা যায়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights