1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছয় দিন পর ডিএসইতে সূচকের পতন, কমেছে লেনদেনও - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছয় দিন পর ডিএসইতে সূচকের পতন, কমেছে লেনদেনও

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯২ বার

টানা ছয় দিন ঊর্ধ্বমুখী থাকার সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (১৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেরে (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে। কমেছে লেনদেনের পরিমাণও।

এদিন দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। কিন্তু অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম কমায় মূল্যসূচকের পতন হয়েছে।

লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় ছিল ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭০টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত ২৪টি ব্যাংকের শেয়ার দাম কমার বিপরীতে মাত্র সাতটি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে।

ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। এদিন ৬৬৫ কোটি ৯৯ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৭৯ কোটি ২ টাকার। লেনদেন কমেছে ১৩ কোটি ৩ লাখ টাকা।

এ ছাড়া দেশের অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৫ প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৮৪টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৭১ লাখ টাকা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights