1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা ৪ আসনে এমপি হতে চান শিবাজী ফকির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা ৪ আসনে এমপি হতে চান শিবাজী ফকির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার

বিএম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (দিঘলিয়া-তেরখাদা-রূপসা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহ্বাজ মো. শিবাজী ফকির। তিনি আওয়ামী পরিবারের সদস্য। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

মো. শিবাজী ফকির দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। কলেজজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। তিনি বেকারত্ব দূরীকরণে ও রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

মো. শিবাজী ফকির সরকারি ব্রজলাল কলেজে অধ্যায়নকালে কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বঙ্গবন্ধু কমিশন মিশিগান যুক্তরাষ্ট্রের বাংলাদেশ এ্যাম্বেসেডর। খুলনা জেলার স্থানীয় বিভিন্ন নির্বাচন ও সংসদ নির্বাচনে বিভিন্ন সময়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সমন্বয়কারীদের সাথী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।

মো. শিবাজী ফকির বলেন, আমি তৃণমূলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দলীয় সব কর্মসূচি, সামাজিক কর্মসূচি ও জাতীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করি। গ্রামের অসহায় ও বঞ্চিত নারীদের কল্যাণে কাজ করেছি। স্কুল-কলেজে গিয়েছাত্রছাত্রীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়েসহ সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়ে সচেতনতা সৃষ্টি করেছি।

দিঘলিয়া-তেরখাদা-রূপসা মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। তেরোখাদা এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন।

তিনি বলেন, এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করবো। দিঘলিয়া-তেরোখাদা-রূপসার মানুষ আমার পাশে আছে। আশা করি প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights