1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

 

কিছু মানুষ তাঁদের কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন প্রজন্মের পর প্রজন্ম। অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন তেমনই একজন আলোকিত মানুষ। আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাবিদ, মানবিক ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তার ও মানুষের কল্যাণে কাজ করেছেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আজও সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। মৃত্যুর নয় বছর পরও তাঁর কর্ম ও স্মৃতি মানুষের মাঝে তাঁকে জীবন্ত করে রেখেছে।

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদের আয়োজনে রবিবার (২৩ আগস্ট) বাদ আসর খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অধ্যক্ষ খান আলমগীর কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম অধ্যক্ষ খান আলমগীর কবিরের ভ্রাতা ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় আরও বক্তৃতা রাখেন ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুজ্জামান, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, দিদারুল ইসলাম, ফিরোজ মাহমুদ, সমাজসেবক আলম শেখ, সমাজসেবক শ,ম আলতাফ মাহমুদ, সুলতান মাহমুদ বাদশা, সাজ্জাদ হোসেন, প্রভাষক বাশির আহম্মেদ লালু, মনিরা বেগম, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, মোঃ রয়েল, মাসুদ খান, জহিরুল হক শারাদ, আবুল কালাম, নজরুল ইসলাম, শামীম হাসান, হাফিজুর রহমান, তরিকুল ইসলাম রিপন, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, নয়ন মোড়ল, নাঈম আহম্মেদ, জিএম হিরোক, আরিফ ফকির প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com