1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরান সফর করলেন পাকিস্তানের সেনাপ্রধান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরান সফর করলেন পাকিস্তানের সেনাপ্রধান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করার আহ্বান জানাতে তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। একদিনের এই সংক্ষিপ্ত সফরে তিনি সংঘাতের পরিধি কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ প্রশস্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃযোগাযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই সফরে আসিম মুনিরের সঙ্গে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তেহরানে অবস্থানকালে তারা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বৈঠকে উভয় পক্ষই মার্কিন-ইরান সংঘাত যেন আর না বাড়ে, সে বিষয়ে একমত পোষণ করেছে। আলোচনার মাধ্যমে এই সংকটের একটি টেকসই ও সমঝোতামূলক সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংঘাত প্রশমন ও কূটনৈতিক তৎপরতা এগিয়ে নিতে পাকিস্তানের এই মধ্যস্থতার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইরানের শীর্ষ নেতৃত্ব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com