1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সোনারগাঁয়ে তিন মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড এবং জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সোনারগাঁয়ে তিন মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড এবং জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে অভিযান চালানো হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—সোনারগাঁয়ের চর ভূলুয়া দক্ষিণপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে সিফাত হাওলাদার (১৯), একই এলাকার আজগরের ছেলে মো. হৃদয় (২২) এবং মুরাদপুর দেওয়ানবাগ এলাকার সাইদুর রহমানের ছেলে মো. বিজয় (১৯)।

পরে আটক তিনজনকে সোনারগাঁয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights