1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ৫১ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি আমেনা গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ৫১ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি আমেনা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার

 

বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমেনা বেগম (৫৯) নামে মাদক মামলায় অভিযুক্ত এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৫ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের ৫ নম্বর ওয়ার্ডের বাদুরতলা (বেগম বাজার লেন) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমেনা বেগম বাদুরতলা এলাকার মৃত আলা বক্স ও মৃত আছিরন বেওয়ার মেয়ে এবং মঞ্জু শেখের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করার খবর পাওয়া যায়। এর ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমেনা বেগমের দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে তার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানায় আমেনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights