1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চৌগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চৌগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

উৎপল ঘোষ
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার

যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চৌগাছা প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসমামুল হক চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ঝিকরগাছা বিএনপির সহ-সভাপতি এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মুরাদনবী মোরাদ, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত রহমান কল্লোল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম, যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু বকর সিদ্দিকী, ইতালি প্রবাসী লিভর্নো জেলা বিএনপির সভাপতি আপিল উদ্দিন দফাদার, পাশাপোল ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন সরকার শ্রাবণ এবং ধুলিয়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরজেদ আলী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শয়ন, পৌর ছাত্রদলের সভাপতি হাকিম রেজা, চৌগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম রেজা, যুবদল নেতা টিপু সুলতান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌগাছা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights