1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছেলের জীবন বাঁচাতে গিয়ে বাবার করুণ মৃত্যু, তেলিয়ান বিল থেকে মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছেলের জীবন বাঁচাতে গিয়ে বাবার করুণ মৃত্যু, তেলিয়ান বিল থেকে মরদেহ উদ্ধার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানিতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে ময়নুল হক (৩৬) নামে এক বাবার মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে ১০ বছর বয়সী মাহিন পানিতে ডুবে যায়। ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য কোনো কিছু না ভেবেই পানিতে নামেন বাবা ময়নুল হক। একপর্যায়ে ছেলেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই বিলের গভীর পানিতে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর বিলের গভীর পানি থেকে ময়নুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights