1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্যানসারে মারা গেলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্যানসারে মারা গেলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৩২ বার
ক্যানসারে মারা গেলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ
ক্যানসারে মারা গেলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ

ধর্ম ডেস্ক
কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

আজ শনিবার (২৩ মার্চ, ১২ রমজান) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন ‘পিএইচপি কুরআনের আলো’র উপস্থাপক শাহ ইফতেখার তারিক।

হাফেজ মাওলানা আবু ইউসুফের লাশ এখনো দেশে আনা হয়নি। দেশে নিয়ে আসার পর তার জানাজা ও দাফন-কাফনের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কোরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে ভুগছিলেন।

গতকাল শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই জনপ্রিয় হাফেজ ও ইসলামী চিন্তাবিদ।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এনটিভি আয়োজিত একটি পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শুরু থেকেই এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

তার ইন্তেকালের খবরে ইসলামি চিন্তাবিদদের অনেকেই শোক জানিয়েছে। সামাজিক মাধ্যমেও এই কোরআনপ্রেমীর ইন্তেকালের খবরে শোক জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights