1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিমকে ফুলেল শুভেচ্ছা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিমকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৭৭ বার

বি.এম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান: খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনে বাংলা টিভির খুলনা প্রতিনিধ তরিকুল ইসলাম ডালিম কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বুধবার সন্ধায় খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির অস্থায়ী কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। কল্যাণ সোসাইটির সভাপতি আঃ কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা’র বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমি পত্রিকার রূপসা প্রতিনিধি খান আব্দুল জব্বার শিবলী, সাংবাদিক কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক মোঃ খবীরুদ্দীন, প্রচার সম্পাদক বি এম শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এম এ আজিম, হামিদুল হক, খান মিজানুর রহমান, আব্দুস সালাম প্রমুখ। খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির সভায় সংগঠনের গতিশীলতা, নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com