1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা সদরের ঐতিহ্যবাহী মহিলা কলেজে এডহক কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা সদরের ঐতিহ্যবাহী মহিলা কলেজে এডহক কমিটি গঠন

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার 
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার

খুলনার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী চিত্রা মহিলা কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার জন্য এডহক কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অতিরিক্ত সচিব এবং তেরখাদার কৃতি সন্তান, জুনারী নিবাসী কে এম আলী নেওয়াজ ( ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ), বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন তেরখাদার বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যুৎসাহী সরদার আব্দুল মান্নান ( চ্যান্সেলর কর্তৃক মনোনীত ), শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কলেজের সহ-অধ্যাপক কে এম আলী এহসান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ( পদাধিকার বলে ) কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান।

ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমোদনক্রমে গত ১২/০৯/২০২৪ ইং তারিখে ২৮৩৯ নং স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত ) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com