
৮ ই অক্টোবর~২০২৪ দুপুর ২টার দিকে ৫১তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী । একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের শধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা
শারাফাত হোসেন দিপু , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , সহকারী শিক্ষক শেখ তহিদুল ইসলাম , সুপার মাওলানা আলী আকবর, অবঃ ক্রীড়া শিক্ষক মুন্সি এনামুল কবির।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।