
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর সম্মানিত বীমা গ্রাহক শ্রী গোপাল চন্দ্র বর্মন’র মৃত্যুদাবী চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর আয়োজনে
১৩নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন হলরুমে মো: আব্দুল মুত্তালেব এজিএম ও ইনচার্জ, নাগেশ্বরী সার্ভিসিং সেল এর সভাপতিত্বে চেক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শফিকুল ইসলাম, বিভাগীয় ইনচার্জ, প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড রংপুর, প্রিয় অতিথি বৃন্দ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল,উপজেলা সিনিয়র মৎস অফিসার শাহাদাত হোসেন, উপজেলা সমব্যয় অফিসার বিধু ভুষন রায়, নুরুজ্জামান সরকার চেয়ারম্যান হাসনাবাদ ইউনিয়ন পরিষদ,শফিউল আলম চেয়ারম্যান ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ।
পৃষ্ঠপোষকতায় জোসনা আক্তার জুই ব্রাঞ্চ কো-অর্ডিনেটর প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড। সঞ্চালনায় ছিলেন মোহসিনা আক্তার মুক্তা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফেজ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে ভিতরবন্দ স্বর্ণ ব্যাবসায়ী শ্রি গোপাল চন্দ্র বর্মন এর নমিও ১লক্ষ ৭৩ হাজার ৯শত নিরানব্বই টাকার মৃত্যুদাবী চেক বিতরণ করা হয়।