1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো "সাংগঠনিক ও কোষাধ্যক্ষ কর্মশালা" - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো “সাংগঠনিক ও কোষাধ্যক্ষ কর্মশালা”

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১১ বার

বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগে দিনব্যাপী “সাংগঠনিক ও কোষাধ্যক্ষ কর্মশালা” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের বিকাশ, কার্যক্রম পরিচালনার কৌশল, কোষাধ্যক্ষের দায়িত্ব ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা বিনিময় করেন। ফলে কর্মশালাটি প্রাণবন্ত, অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ হয়ে ওঠে।

বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে আরও দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান সরকার (অধ্যাপক, রসায়ন বিভাগ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সাইদুর রহমান, লাইব্রেরিয়ান, কুড়িগ্রাম সরকারি কলেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব এম. এম. জাকারিয়া খান মুরাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিটের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ইউনিটের সকল সদস্যবৃন্দ।

কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতি বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights