1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলিথিনের বিরুদ্ধে ফুলবাড়িতে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও পলিথিন জব্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলিথিনের বিরুদ্ধে ফুলবাড়িতে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও পলিথিন জব্দ

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

ফুলবাড়ি উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ফুলবাড়ি বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে দুটি দোকানে অভিযান চালিয়ে পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং সতর্কতামূলকভাবে ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহেনুমা তারান্নুম এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া, পুলিশের একটি দল, কুড়িগ্রামের অ্যাক্টিভিস্টা এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং কাগজের ঠোঙ্গার ব্যবহার বাড়াতে হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com