1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহ নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহ নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার

 

ময়মনসিংহ নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ৬০ জন শিক্ষার্থীকে ট্রাফিক সিস্টেম বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা চলতি ট্রাফিক সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে কাজ করবে। এতে ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। এ সময় ট্রাফিক কাজে যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ্েয ট্রাফিক পোশাক, ছাতাসহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশফাকুর রহমান, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট লুৎফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় রেঞ্জ ডিআইজি ড. আশফাকুর রহমান বলেন, নিজেদের জীবন দিয়ে শিক্ষার্থীরা ফ্যাসিজম থেকে দেশকে মুক্ত করেছে এবং এই আন্দোলনকে সফল করেছে। দেশ পুর্নগঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এই অবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com