1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৬ বার

 

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার ভূমিকাই মুখ্য। সরকার কাজ করলেও মূল ভূমিকা গ্রহণ করতে হবে পরিবারকেই। একটি রাষ্ট্রের নাগরিকদের সার্বিকভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার যেমন দায়িত্ব পালন করে, তেমনি ব্যক্তিগত পর্যায় থেকে একজন সুনাগরিক, ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের পরিচর্যার ভূমিকা থাকা আবশ্যক। চলাফেরা, অভ্যাস, বন্ধুবান্ধব থেকে শুরু করে সন্তানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে একজন সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তবেই সন্তান যেমন মাদক থেকে শুরু করে সমস্ত কুঅভ্যাস থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তেমনি দেশগঠনের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিক। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করবে এবং করে চলেছে। সমাজ থেকে মাদক নির্মূল করা, একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামেরই অংশ। আমরা সবাই যে মাদকবিরোধী, সে বিষয়টি বোঝানোর স্বার্থেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় বনাম সাংবাদিকদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনোর এস এম হুমায়ুন কবির সরকারের
সভাপতিত্ত্বে উৎসবমুখর পরিবেশে আয়োজিত মনোমুগ্ধকর ফুটবল ম্যাচটি ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান,সিটি কর্পোরেশনেরের প্রশাসক রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,মাদক দ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ রুবেল,উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন সহ নগরীর বিভিন্ন স্তরের নাগরিকগণ উপভোগ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com