1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুরুঙ্গামারীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুরুঙ্গামারীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি:- মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ।

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) তাহমিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মুস্তফা, ভূরুঙ্গামারী সরকারী কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সমন্বয়ক ইয়াকুব রহমান শ্রাবণ ও নয়ন মিয়া নাহিদ।
সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com