1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র আন্দোলনে শহীদ ইয়াসিন পরিবারকে ঘরসহ সার্বিক সহযোগিতায় রূপসা প্রশাসন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র আন্দোলনে শহীদ ইয়াসিন পরিবারকে ঘরসহ সার্বিক সহযোগিতায় রূপসা প্রশাসন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার

বিএম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রূপসার শহীদ ইয়াসিনের বাড়িতে গেলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি অসহায় পরিবারটিকে মাথা গোজার ঠাঁই হিসেবে ঘর দেওয়ার ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আজ ১ ডিসেম্বর বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসার কাস্টমঘাটস্থ শহীদ ইয়াসিনের মায়ের ভাড়া বাসায় গিয়ে তাঁকে এই আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর প্রতিনিধি শহিদুল আলম জিহাদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের তামিম হাসান লিওন, মোঃ আনিছুর রহমান, কমাস কলেজের তরিকুল ইসলাম, , ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,  আঃ জলিল শিকদার, উপজেলা পরিষদের সিএ রাজীব হাসান মুন্না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com